ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশে প্রায় পৌনে এক ঘণ্টার যাত্রাবিরতি করেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এ সময় বিমানবন্দরে বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত সৌজন্য বিনিময় হয়।
পরে নির্ধারিত সময়ের যাত্রাবিরতি শেষে নিজ গন্তব্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন শেরিং তোবগে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









