সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ফরিদপুর-৪ আসন

৮ জন প্রার্থীর মধ্যে ৫ জনই জামানত হারিয়েছেন

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৪ পিএম

আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৪ পিএম

৮ জন প্রার্থীর মধ্যে ৫ জনই জামানত হারিয়েছেন

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-২১৪ (ফরিদপুর-৪ ভাঙ্গা সদরপুর চরভদ্রাসন) আসনে ৮ জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫ জন প্রার্থী। জামানত হারানো প্রার্থীরা হলেন বাংলাদেশের কমিউনিস্ট পর্টি আতাউর রহমান (কাস্তে) ৭১৪ ভোট, বাংলাদেশ খেলাফত মজলিস মিজানুর রহমান (রিকশা) ১ হাজার ১১৮ ভোট, স্বতন্ত্র মুহাম্মাদ মজিবুর হোসাইন (ঘোড়া) ১ হাজার ৭০৪ ভোট, ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. ইসাহাক চোকদার (হাতপাখা) ১১ হাজার ৪৯৮ এবং জাতীয় পার্টির রায়হান জামিল (লাঙ্গল) ৫৫০ ভোট। গণ প্রতিনিধিত্ব আদেশ (আরপিও ১৯৭২) আর্টিকেল ৪৪ এর ৩ ধারা মোতাবেক তাদের প্রাপ্ত ভোট প্রদত্ত মোট বৈধ ভোটের ১২ দশমিক ৫ এর ভোট কম হওয়ায় তাদের জামানত সরকারি কোষাগারে জমা হওয়ার কথা রয়েছে।

নির্বাচনে বাকি ৩ জন প্রার্থীর মধ্যে ধানের শীষ প্রতীকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রার্থী শহিদুল ইসলাম বাবুল পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে জয় লাভ করেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইন পেয়েছেন ৭৫ হাজার ৮০৮ ভোট। অপর প্রার্থী এ এ এম মুজাহিদ বেগ পেয়েছেন ৫৬ হাজার ৭ শত ৮২ ভোট।

প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনে মোট ভোটার ৪ লাখ ৯০ হাজার ৯৯১ জন। এর মধ্যে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৭৪ হাজার ৯৯২টি। জামানত রক্ষা করতে প্রতি প্রার্থীকে ৩৪ হাজার ৩৭৪টি ভোট পেতে হবে।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা জানান, ফরিদপুর-৪ আসনে ৮ জন প্রার্থীর মধ্য অনেক প্রার্থী অনেক কম ভোট পেয়েছেন। তাদের মধ্যে যারা জামানত ফেরত পাবেন না তাদের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।


কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.