‘আগামীর প্রজন্মের অঙ্গীকার সবুজ, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ’ মূলসূরকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগরস্থ সেন্ট মাদার তেরেসা স্কুলে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ঠাকুরগাঁও এডিপির উদ্যোগে ‘বার্ষিক শিশু ও যুব সমাবেশ–২০২৬’।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ে ‘বার্ষিক শিশু ও যুব সমাবেশ–২০২৬’ ও যুব ফোরামের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ, তাদের নেতৃত্বের বিকাশ এবং নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিশু ও যুবদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তাদের মতামত, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশের মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ ও নিরাপদ দেশ গড়ে তুলতে পারবে।
অনুষ্ঠানে শিশু ও যুবরা তাদের ভাবনা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে। তারা দেশ গঠনে নিজেদের ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করে।
আয়োজকরা জানান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ঠাকুরগাঁও এডিপি দীর্ঘদিন ধরে শিশুদের অধিকার প্রতিষ্ঠা, নেতৃত্ব বিকাশ ও সুরক্ষায় কাজ করে যাচ্ছে। এ ধরনের সমাবেশের মাধ্যমে শিশু ও যুবদের কণ্ঠস্বরকে সামনে আনা এবং তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত করাই মূল লক্ষ্য।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









