নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার দক্ষিণ নবগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুবেল মিয়া দক্ষিণ নবগ্রাম এলাকার লাল মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল দক্ষিণ নবগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রুবেল মিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার রুবেল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









