সিলেটের বিশ্বনাথে ‘মহরম চ্যারিটি অর্গানাইজেশন ইউকে’র উদ্যোগে প্রতিবন্ধী ও হতদরিদ্র ৫ শতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে স্থানীয় ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. খসরু মিয়ার ব্যবস্থাপনায় তাঁর নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা বিতরণ করা হয়।
‘মহরম চ্যারিটি অর্গানাইজেশন ইউকে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মহরম আলীর সভাপতিত্বে রামপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থেকে সমর্থন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. খসরু মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি লাল মিয়া, ইসলাম আলী, রামপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেরুজ্জামান সেরু, নবীগঞ্জের দারুল উলুম মাদ্রাসা দিনারপুরের শিক্ষা সচিব মাওলানা মুর্শেদ আলম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্পেশাল স্কুলের প্রধান শিক্ষক মো. জাকারিয়া। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ রায়হান আহমদ।
সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, রামপাশা সিএনজি স্ট্যান্ডের সভাপতি মনশাদ মিয়া ও রামপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









