স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের বাছাই (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।
ফলাফল দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাছাই পরীক্ষায় মোট ৭ হাজার ১৫০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
এতে আরও বলা হয়, গত ২১ নভেম্বর অনুষ্ঠিত স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (দশম গ্রেড) পদে নিয়োগে এমসিকিউ পদ্ধতির বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।
উত্তীর্ণ প্রার্থীদের তালিকা পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখান থেকে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








