রাজবাড়ীর পাংশায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কর্মী শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার মেঘনা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শফিকুল উপজেলার মাছপাড়া ইউনিয়নের শিওর গ্রামের মৃত খালেক প্রামাণিকের ছেলে। তিনি মাছপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, থানার একটি মামলার তদন্তে পাওয়া আসামি হিসেবে শফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ড, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও অন্তর্ঘাতমূলক কার্যকলাপে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
তিনি আরও জানান, রোববার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে শফিকুলকে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








