সিলেট জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। জেলা যুবদলে ছয়জন এবং মহানগর যুবদলের পাঁচজনকে নিয়ে মোট ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন পৃথকভাবে সিলেট জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি অনুমোদন করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
সিলেট জেলা যুবদলের আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন মোহাম্মদ মকসুদ আহমদ। সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে কয়েস আহমদকে। সহ-সভাপতি মকসুদুল করিম মুহেল, সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাবিবুল বাশার হাবিব।
অন্যদিকে সিলেট মহানগর যুবদলের আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন মির্জা মোহাম্মদ সম্রাট। সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহদি প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে হোসাইন আহমদকে।
কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে জেলা ও মহানগর যুবদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









