সাফ চ্যাম্পিয়নশীপে গ্রুপের শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
তিনজনকে কাটিয়ে অসাধারণ এক গোল করেছেন ফারহান আলী। এর আগে, প্রথমার্ধে শমিত সোমের পর লাল-সবুজের হয়ে দ্বিতীয় গোলটি করেছেন প্রথমবারের মত অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামা হামজা চৌধরী।
বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগের ম্যাচেই। আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য গ্রুপ সেরা হওয়ার লড়াই।
প্রথমার্ধের প্রায় পুরোটা সময়ই আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। ৮ মিনিটে হামজার ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হন লংকান গোলরক্ষক সুজন পেরেরা। ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় শমিতের কাছে।
প্রথম দফায় তার শট ডিফেন্ডারের গায়ে লেগে ফেরত আসলে দ্বিতীয়বার আর ভুল করেননি শমিত। ৪৩ মিনিটে ইব্রাহিমের পাসে জোড়ালো শটে ব্যবধান দ্বিগুন করেন হামজা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









