সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে, আহত ১৫

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ এএম

আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ এএম

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে, আহত ১৫

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এঘটনায় প্রায় ২ ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে, আটকা পড়ে প্রায় ৩ শতাধিক যানবাহন। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকামুখী একটি ট্রাক ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়ায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাস রং সাইড দিয়ে যেতে গেলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাক ও বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় বাস ও ট্রাকের ১৫ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দূর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে আটকা পড়ে ৩ শতাধিক যানবাহন। প্রায় আড়াই ঘন্টা পর দূর্ঘটনা কবলিত যান সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.