সিলেটের বিশ্বনাথে আরিফ মিয়া (১৩) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। তিনি বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজারের মাদানিয়া মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিকের ছাত্র।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ থানায় আরিফ মিয়া মা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আরিফ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গোমরাগুল গ্রামের শফিক মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজার এলাকা থেকে আরিফ নিখোঁজ হন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পানান।
নিখোঁজ আরিফ মিয়ার সন্ধান পেতে তার পরিবার সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে বা কোনো তথ্য জানা থাকলে ০১৭২৮৩০৩০২৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









