রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী-দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ এএম

আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪০ এএম

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী-দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

কুমিল্লার হোমনায় এক প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে হোমনা উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর এলাকার নিজ বসতঘর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই এলাকার সৌদি আরব প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী ও তার চার বছরের ছেলে হোসাইন এবং সৌদি আরব প্রবাসী সাত্তারের পাঁচ বছরের ছেলে জোবায়ের।

হোমনা থানার ওসি (তদন্ত) দীনেশ চন্দ্র দাস বলছেন, ‘একটি ঘরের ভেতর থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি নারী ও দুটি শিশু। আমরা এসে ঘরের দরজা খোলা দেখতে পেয়েছি। নিহতদের গলা কাটা অবস্থায় পাওয়া গিয়েছে।’

স্থানয়ীরা বলছে, নিহত হোসাইন ও জোবায়ের সম্পর্কে চাচাতো ভাই। জোবায়ের সোমবার রাতে তার চাচার ঘরে হোসাইন ও চাচি সুখীর সঙ্গে ঘুমিয়ে ছিল। সকালে তাদের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।

হত্যাকাণ্ডের কারণ জানতে চাইলে ওসি দীনেশ বলেন, ‘তাদের কেন হত্যা করা হয়েছে, এখনই বলা যাচ্ছে না। পিবিআই ও সিআইডির টিম কুমিল্লা থেকে এসে তদন্ত শুরু করলে ঘটনার আসল কারণ উদঘাটিত হওয়া শুরু করবে। আমরা প্রাথমিকভাবে তদন্ত কাজ এগিয়ে নিচ্ছি।’

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.