বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে ফয়সালের ( ২২) বিরুদ্ধে। ফয়সালের হামলায় ওই ছাত্রীর মুখমণ্ডল মারাত্মক যখম ও কাঁচা তিনটি দাঁত পড়ে গেছে। আরো দুটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , সোমবার ( ২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, " প্রায় তিন আগে থেকেই শিক্ষার্থীকে বিভিন্নভাবে শ্লীলতাহানির চেষ্টা করে বখাটে ফয়সাল, সোমবার হঠাৎ করে স্কুলে বসে হামলা চালায় ফয়সাল। এতে ওই শিক্ষার্থী গুরুতর আহত হয় এবং কয়েকটি কাঁচা দাত পরে যায়। পরে দ্রুত আমারা হাসপাতালে নিয়ে আসি "।
শিক্ষার্থীর মা রেকসোনা বেগম জানান " কয়েকদিন আগে থেকেই আমার মেয়ের চলাফেরার বাঁধা ও বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিলো ফয়সাল। আমার মেয়ে রাজি না হওয়ার কারনে এই হামলা। ওর বাবা নেই, আমরা গরীব। আমরা এই ঘটনায় তদন্তের মাধ্যমে বিচার চাই। "
বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. হারুন-অর-রশিদ হাওলাদার বলেন, "এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়ছে। তবে মুল আসামী ফয়সালকে গ্রেফতারে অভিযান চলছে"।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









