আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে গুলশান-১ ডিএনসিসি মার্কেটে চার দিনব্যাপী 'বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন' শুরু করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক। গতকাল ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের মাধ্যমে ব্যবসায়ীদের জন্য একটি সহজ, নিরাপদ ও আধুনিক পেমেন্ট ইকোসিস্টেম নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে ব্যাংক কর্তৃপক্ষ। এছাড়া সকল যোগ্য মার্চেন্টকে পর্যায়ক্রমে বাংলা কিউআর-এর আওতায় নিয়ে আসা ব্যাংকটির অন্যতম প্রধান লক্ষ্য।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল মো. ওবায়েদ উল্লাহ চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাবেদুল আলম, গুলশান-১ ডিএনসিসি মার্কেট কার্যনির্বাহী কমিটির সভাপতি আনোয়ার হোসেন এবং ব্যাংকের গুলশান-১ শাখার ব্যবস্থাপক সালাহউদ্দিনসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









