পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জেলা শাখা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শহরের সিও অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সিও অফিস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব রোডে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান, সদস্য সচিব এমদাদুল হক মাসুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তারা বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণসহ নানা ধরনের নাশকতার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন।
সমাবেশে বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে সাধারণ মানুষকে যেকোনো ধরনের অরাজকতা ও নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









