বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে "পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে" সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী পৌর শহরের ঝাউতলায় অনুষ্ঠিত সমাবেশে ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পটুয়াখালী বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মো. মজিবুর রহমান টোটন জেলা বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনুসহ জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ৫ ই আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসে ফায়দা নেয়ার চেষ্টা করেছিল কিন্তু জনসাধারণ তা মেনে নেয়নি। জনসাধারণ ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠ ভাবে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। বর্তমানে সেসব দলগুলো সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ঘৃন্য পায়তারা চালাচ্ছে। বিএনপি ও দেশের আপামর জনসাধারণ তা মেনে নেবে না। চলমান সন্ত্রাস নৈরাজ্য বন্ধ না করা হলে জনসাধারণকে সাথে নিয়ে বিএনপি তা প্রতিহত করবে।
বক্তারা আরও বলেন, দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে বিএনপি’র বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি প্রদান করা হচ্ছে এসব কমিটিতে হাইব্রিড নেতা, মাদক সেবী, মাদক ব্যবসায়ীদের কোন স্থান হবে না। কমিটিতে নির্যাতিত নিপীড়িত ত্যাগীদের মূল্যায়ন করা হবে। দেশকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
সমাবেশের জেলার আটটি উপজেলা থেকে প্রায় দশ হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









