রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নরসিংদীর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম

আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৪ পিএম

নরসিংদীর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজে বসন্তবরণ ও পিঠা উৎসব  অনুষ্ঠিত

নরসিংদীর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের উদ্যোগে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 আজ সোমবার (১৬ফেব্রুয়ারী) নরসিংদীর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও প্রভাষক শামীম এর সঞ্চালনায় উ বসন্তবরণ ও পিঠা উৎসব শুভ উদ্বোধন করেন, সরকারি শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: নাসির উদ্দীন।
প্রধান অতিথি হিসেবে  পিঠা উৎসব ও বসন্তবরণ উপভোগ করেন, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াছমিন।


দিনব্যাপী অনুষ্ঠানমালায় কলেজের শির্ক্ষাথীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন। ফলে বসন্তবরণটি এক র্বনাঢ্য অনুষ্ঠানে রুপান্তরিত হয়েছে।
শিক্ষক,শিক্ষার্থী সহ কয়েক হাজার নারী পুরুষের উপস্থিতিতে ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণীল সাজে উৎসব মুখর পরিবেশে ফিতা কেটে বসন্তবরণ ও পিঠা উৎসব শুভ উদ্বোধন করেন। শহীদ আসাদ কলেজ এর শিক্ষার্থীদের  পক্ষ থেকে শুরুতেই প্রধান অতিথি ও উদ্ধোধককে ফুল দিয়ে বরণ করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় । পরে সরকারী শহীদ আসাদ কলেজ এর শিক্ষার্থীরা রংঙ-বে-রংঙগের পাঞ্জাবী ও শাড়ী পড়ে পুরো মাঠ জুড়ে আনন্দ উচ্ছ্বাসে  প্রান্তবন্ত করে তুলেন। বসন্তবরণ,গান,নৃত্য,পিঠা উৎসব প্রকৃতিতে নবপ্রাণের স্পন্দন। বসন্তের রঙিন ছোঁয়ায় চারদিক যেন জেগে উঠেছে। কচি পাতার সবুজে, আগুনরাঙা শিমুল-পলাশের শোভায় প্রকৃতি আজ নতুন করে জীবনগান গাইছে।


কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, ‘আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো, আজি ভুলিয়ো আপনপর ভুলিয়ো, এই সংগীতমুখরিত গগণে তব গন্ধ তরঙ্গিয়া তুলিয়ো।’বাঙালির প্রাণের ঋতু বসন্তের মাঘের শেষ বিকেলেও যে হিমেল পরশ টিকে ছিল, এই শিবপুরে ইট-পাথরের ধূসরতা ছাপিয়ে আজ কলেজ প্রাঙ্গন দখলে নিয়েছে বাসন্তী রং। বইছে দখিনা সমীরণের মৃদু হিল্লোল। আগুন রাঙা পলাশের দেখা মেলে এই বসন্তে আগুন রাঙা পলাশের দেখা মেলে এই বসন্তের শিমুল ফুল বসন্ত উৎসব উদ্যাপন পরিষদ।
 শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজ এলাকা তরুণ তরুণীদেও পদচারণে মুখরিত। তবে এবার পরিস্থিতি একটু ভিন্ন। তবু বসন্ত  উৎসব ও ভালোবাসার উচ্ছ্বাসে কোনো ভাটা পড়ছে না। অনেক তরুণীর পরনে হলুদ,বাসন্তী আর কমলা রঙের শাড়ি; মাথায় গাঁদা ফুলের মুকুট। অন্যদিকে ছেলেদের পরনে রঙিন পাঞ্জাবি অথবা ফতুয়া। এই পোশাকি বৈচিত্র্য যেন শিবপুরের যান্ত্রিক চেহারাকে একনিমেষে মুছে দেয়।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার (কালা মিয়া), অফিসার কাউন্সিলের সম্পাদক এস এম আমজাদ হোসেন,অধ্যাপক আবুল বাসার ভুইয়া,অধ্যাপক নাদির হোসেন, বসন্ত উৎসব কমিটির আহবায়ক সালাউদ্দিন মুর্তজা,পিঠা উৎসব আহবায়ক নীগার লায়লা নীলা,শিবপুর প্রেসক্লাব সাবেক সেক্রেটারী আরিফ হাসান ও নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক বশির আহম্মদ মোল্লা সহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দরা ।

 

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.