পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুল ইসলাম জামালের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি মালঞ্চি রেলগেট অতিক্রম করে বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মালঞ্চি রেলগেটের পূর্ব পাশে এসে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুল ইসলাম জামাল, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মিঠু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী হায়দার, পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শফিক, উপজেলা কৃষক দলের সভাপতি রেজাউল করিম, উপজেলা শ্রমিক দলের সভাপতি অহিদুজ্জামান নাদিম, থানা ছাত্রদলের সদস্যসচিব শাহরিয়ার মাহমুদ স্বাধীন, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক লিটন আলী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোতালেব আলী পান্নাসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুল ইসলাম জামাল বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের বিভিন্ন স্থানে আগুন সন্ত্রাস চালাচ্ছে। তারা যদি সন্ত্রাসী কার্যক্রম বাদ না দেয়, তবে তাদের কঠোর হাতে দমন করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









