বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বেনাপোল বন্দর দিয়ে শুল্কমুক্ত ভারতীয় চাল আমদানি

শার্শা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম

আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম

বেনাপোল বন্দর দিয়ে শুল্কমুক্ত ভারতীয় চাল আমদানি

দেশীয় বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের শুল্কমুক্ত সুবিধায় আনা দুই হাজার ১০০ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চালের শেষ চালানটি বেনাপোল স্থল বন্দরে প্রবেশ করেছে। এ নিয়ে ১৫টি চালানে মোট একুশশত মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ৩টি ভারতীয় ট্রাকে শুল্কমুক্ত সুবিধায় আমদানিকৃত চালের শেষ চালানটি বেনাপোল বন্দরে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন। 

তিনি বলেন, ‘ভারত হতে ৬ দিনে ২১’শ মেট্রিক টন (নন বাসমতি) মোটা চাল আমদানি হয়েছে। আমদানিকৃত চালের চালানগুলো বন্দর থেকে দ্রুত খালাসের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

বেনাপোল বন্দর সূত্রে জানা যায়, চলতি বছরের ১৮ জানুয়ারি সরকার ২৩২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট দুই লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয়। এর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিলো আগামী ৩ মার্চ পর্যন্ত এবং নির্ধারিত সময়ের মধ্যেই আমদানি করা চাল বাজারজাত করতে হবে বলে নির্দেশনা ছিল। নির্ধারিত সময়ের পূর্বেই আমদানিকারকরা তাদের চালের চালান দেশে এনেছে। আমদানিকৃত এই চালের মূল্য সব খরচ মিলিয়ে প্রায় ৫০টাকা কেজি পড়েছে বলে জানা গেছে।

হাসান/শার্শা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.