ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে একটি ব্যাগ থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয় এক ফল ব্যবসায়ীর খবরের ভিত্তিতে বস্তু দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় ফল ব্যবসায়ী নিশান হোসেন জানান, সকালে দোকান খোলার সময় তিনি একটি ব্যাগের ভেতর লাল স্কচটেপে মোড়ানো দুটি সন্দেহজনক বস্তু দেখতে পান। ককটেলের মতো দেখতে হওয়ায় তিনি পুলিশকে খবর দেন।
পরে ঝিনাইদহ সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগসহ বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ককটেল সদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়েছে। এগুলো নাশকতার উদ্দেশ্যে কে বা কারা সেখানে রেখেছে, তা শনাক্তে পুলিশ কাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









