রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুষ্টিয়ায় ট্রাক চালকের গলিত লাশ উদ্ধার

কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম

আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৭ পিএম

কুষ্টিয়ায় ট্রাক চালকের গলিত লাশ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক ট্রাকচালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খলিশাকুন্ডি বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত উজ্জ্বল হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাওট গ্রামের ইমাম হোসেনের ছেলে। তিনি প্রায় দেড় বছর ধরে খলিশাকুন্ডি এলাকায় আসাদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জ্বল হোসেন বাসায় একাই থাকতেন। মাঝে মাঝে তার ট্রাকের হেলপাররা সেখানে আসতেন। 

বাড়ির মালিক জানান, চলতি মাসের ১০ তারিখে উজ্জ্বলের সঙ্গে তার শেষ কথা হয়েছিল এবং সে সময় তিনি ৩ হাজার টাকা বকেয়া ভাড়া পরিশোধ করেন। এরপর কয়েকদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার বিকেলে তার রুম থেকে তীব্র গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি দৌলতপুর থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে তালা ভেঙে বিছানার ওপর লেপ মোড়ানো অবস্থায় উজ্জ্বল হোসেনের গলিত লাশ উদ্ধার করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বাড়ির মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে তালা ভেঙে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আশিক/দৌলতপুর/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.