শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গাজীপুরের রিসোর্টে রাতভর অভিযান, মাদকসহ আটক ৬

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০০ পিএম

আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০০ পিএম

গাজীপুরের রিসোর্টে রাতভর অভিযান, মাদকসহ আটক ৬

গাজীপুর জেলার গাজীপুর সদরস্থ ভাওয়াল রিসোর্টে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অবৈধ মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসনের  উদ্যোগে পরিচালিত এ অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশগ্রহণ করেন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিক এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের ওয়েব সাইটে জানানো হয়,,গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে  রাতভর এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের গাজীপুর সদরের ভাওয়াল রিসোর্টের বিভিন্ন কক্ষ তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ মদ ও বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করা হয়। এসময় ৬ জন কে আটক করা হয়।

আটককৃতদের  বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

শাহীন মোল্লা/গাজীপুর/কাওছার আল হাবীব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.