সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পাংশায় পথচারীকে বাঁচাতে গিয়ে ট্রাক উল্টে আহত ৪

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ এএম

আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ এএম

পাংশায় পথচারীকে বাঁচাতে গিয়ে ট্রাক উল্টে আহত ৪

রাজবাড়ীর পাংশায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে পেঁয়াজবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এ ঘটনায় পথচারীসহ চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা পৌরসভার মৈশালা চক্ষু হাসপাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। আহতরা হলেন—পাংশা পৌর শহরের মৈশালা বড়গাছি এলাকার মৃত আকবর মণ্ডলের ছেলে পথচারী নুরুল মণ্ডল (৭৬), মেহেরপুর জেলার গাংনী থানার পুরাতন মকপুরা গ্রামের বাসিন্দা ট্রাকচালক আমিরুল ইসলাম (৩৫) ও তার আপন ছোট ভাই হেলপার আমিন হোসেন (৩৫) এবং ট্রাকে থাকা ঢাকাগামী যাত্রী মুজিবনগর উপজেলার বাসিন্দা সেলিম রেজা (৫৫)।

প্রত্যক্ষদর্শী ও চালক সূত্রে জানা যায়, মেহেরপুর থেকে ফেনীর চৌমুহনীগামী ঢাকা মেট্রো-ড ১৪-৫৮৮২ নম্বরের পেঁয়াজবোঝাই ট্রাকটি মৈশালা এলাকায় পৌঁছালে হঠাৎ এক পথচারী সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার সময় চালক, হেলপার ও এক যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন এবং পথচারী ট্রাকের নিচে চাপা পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩৫ মিনিট চেষ্টার পর আটকে পড়া চালককে উদ্ধার করেন। পরে আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে নুরুল মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রোকনুজ্জামান তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চালকসহ অন্য আহতরা আশঙ্কামুক্ত হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

দুর্ঘটনার কারণে ওই সড়কে যান চলাচল কিছু সময় ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়ে খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.