বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ফের বহিষ্কার হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়ন যুবদলের বিতর্কিত সাংগঠনিক সম্পাদক সুজন মোল্লা।
রবিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক ও সদস্য সচিব মো. মান্নান শেখ স্বাক্ষরিত এক আদেশে তাকে বহিষ্কার করা হয়।
একাধিক গণমাধ্যমে ‘বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশ করে।এরপর তাকে বান্ধাবাড়ী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে উপজেলা যুবদল।
অপরদিকে সুজন মোল্লার পাশাপাশি বান্ধাবাড়ী ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত দপ্তর সম্পাদক নাজমুল মোল্লার বিরুদ্ধে ওসরকারি খালে বাঁধ নির্মাণ ও ডিবি পুলিশ পরিচয় এক যুবকে আটকে রেখে টাকা হাতিয়ে নেওয়াসহ নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে।
এর আগে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি সুজন মোল্লাকে বান্ধাবাড়ী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। পরে ৪ এপ্রিল সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনর্বহাল করা হয়।
স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, পুনর্বহালের পর দলীয় প্রভাব বিস্তার করে সরকারি খালে বাঁধ নির্মাণ, ডিবি পুলিশ পরিচয়ে এক যুবককে আটকে রেখে টাকা হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন ধরনের বির্তকিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন সুজন মোল্লা।
কোটালীপাড়া উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মান্নান শেখ বলেন, “সুজন মোল্লার বিরুদ্ধে নানা ধরনের বিতর্কমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা থাকার অভিযোগ উঠে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দলীয় সিদ্ধান্তে তাকে বান্ধাবাড়ী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









