যশোর জেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী শহিদুল ইসলাম নয়নের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বাদ আসর জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল ও কাজী আজম উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মাঝে শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ মকবুল হোসেন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্য সচিব শাহনেওয়াজ ইমরানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে চৌধুরী শহিদুল ইসলাম নয়নের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে তার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন উপস্থিত নেতাকর্মীরা।
শহরের কারবালা কবরস্থানে গিয়ে নগর বিএনপির ২ নম্বর ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ চৌধুরী শহিদুল ইসলাম নয়নের কবর জিয়ারত করেন। এ সময় তারা তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









