নওগাঁর মহাদেবপুর উপজেলার পাঁঠাকাটা উচ্চ বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
পাঁঠাকাটা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাহারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার নান্নু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনামুল হক সরদার, সাংগঠনিক সম্পাদক এস.এম. হান্নান, পাঁঠাকাটা পূজা মণ্ডপের সভাপতি শ্রী শিবেন্দ্রনাথ সরকার, সফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামসুল আলম বাচ্চু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম এবং পাঁঠাকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান দুলাল।
আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নতুন চারতলা একাডেমিক ভবন নির্মাণ হলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট অনেকটাই কমবে। এতে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষা কার্যক্রমে গতি আসবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন ভবনটি নির্মাণের মধ্য দিয়ে পাঁঠাকাটা উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার পরিবেশও আরও সমৃদ্ধ হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









