রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শুরুতেই বাজিমাৎ করলেন পিরোজপুরের মঞ্জুর

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ এএম

আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ এএম

শুরুতেই বাজিমাৎ করলেন পিরোজপুরের মঞ্জুর

শুরুতেই বাজিমাৎ করলেন পিরোজপুর - ২ আসন থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য  আহম্মদ সোহেল মঞ্জুর। স্থান করে নিলেন তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রী পরিষদে। দায়িত্ব পেয়েছেন  গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদে। আর এ খবরে আনন্দে উচ্ছ্বসিত পিরোজপুর জেলার জনগণ। দীর্ঘদিন পরে নিজ দল থেকে মন্ত্রী পাওয়ায় আনন্দের আমেজ বইছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে। 

বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর নতুন সরকার ও মন্ত্রিসভা গঠনকে কেন্দ্র করে পিরোজপুর-২ (কাউখালি, ভান্ডারিয়া, নেছারাবাদ) আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী এই তরুণ সংসদ সদস্যকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জোর দাবি উঠেছিল পিরোজপুর জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের পক্ষ থেকে।

দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মনে করছেন, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় স্বাধীনতার ৫৫ বছরেও অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত দক্ষিণের জেলা পিরোজপুরের উন্নয়নে গতি আসবে। এ অঞ্চলের অবকাঠামো, শিক্ষা ও যোগাযোগ খাতে কার্যকরী পরিবর্তন আনতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছেন তারা।

আহম্মদ সোহেল মঞ্জুর মন্ত্রী হওয়ার প্রতিক্রিয়ায় স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন, “তিনি সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মনজুর-এর ছেলে এবং একজন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তার শিক্ষাদীক্ষা ও পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তির কারণেই তিনি মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এতে যেমন দেশ উপকৃত হবে, তেমনি বিএনপির মন্ত্রিসভাও হয়েছে আরও কার্যকর ও শক্তিশালী।”

জেলা প্রতিনিধি সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, দীর্ঘদিন পরে পিরোজপুর জেলায় বিএনপির কোন সংসদ সদস্য মন্ত্রীত্ব পাওয়ায় নেতাকর্মীরা উচ্ছ্বসিত ও আবেগ আপ্লূত। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাই। তার এই মন্ত্রীত্ব  অবহেলিত এই জনপদের অবকাঠামো,যোগাযোগ ব্যবস্থা ও আর্থসামাজিক উন্নয়নে আশার সঞ্চার করেছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর -২ আসনে তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী প্রয়াত মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদীর মেজো ছেলে শামীম সাইদীকে প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে এমপি নির্বাচিত হন আহমদ সোহেল মঞ্জুর। তার বাবা এডভোকেট নুরুল ইসলাম মঞ্জু মুক্তিযুদ্ধে নবম সেক্টরের বেসামরিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হন।


কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.