ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে ৩ নং জগন্নাথপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সেমবার (২৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল বাজারে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য উপনির্বাচনকে সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান জনাব মো. মোস্তাফিজুর রহমান লিটন। এছাড়াও জেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জগন্নাথপুর ইউনিয়নের বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ইউনিয়ন ও জেলা পর্যায়ের লিডারদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ৮ নং ওয়ার্ডের নেতাকর্মীদের প্রতি আন্তরিক ভালোবাসা প্রকাশ করেন। নেতারা বলেন, ‘আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করি, ২৯ অক্টোবরের নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।’
সভায় ‘ভোট দিবো কিসে, ধানের শীষে’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ভোটারদের কাছে ধানের শীষের প্রার্থীর জন্য দোয়া ও সমর্থন কামনা করেন।
উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব ইউনিয়ন বিএনপির যুবদল সাংগঠনিক মোহাম্মদ নাজমুল হোসেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









