কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নরসিংদীর বেলাবো উপজেলা শাখার আহ্বায়ক মোশাররফ হোসেন ভূঁইয়া রিপনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এরআগে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে নরসিংদী শহরের ব্যাংক কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোশাররফ হোসেন ভূঁইয়া রিপন কার্যক্রম নিষিদ্ধ বেলাবো উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শমসের আলী ভূঁইয়ার ছেলে।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ বলেন, ‘‘গ্রেপ্তার মোশাররফ হোসেন ভূঁইয়া রিপনের বিরুদ্ধে বেলাব ও সদর থানায় নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









