নাটোরের সিংড়া উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং মাদক নিয়ন্ত্রণের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং অপরাধ দমন। বিশেষ করে এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও সক্রিয় হওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সিংড়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আকতার।
এছাড়াও রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আলী আজগর খান, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, ইটালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, পৌর বিএনপির সদস্য ও সাবেক কমিশনার মহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শামীম হোসেন প্রমুখ।
সভায় বক্তারা সমাজে মাদকের ভয়াবহতা ও এর নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মাদক ব্যবসা ও সেবন চিরতরে বন্ধ করতে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা, চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং উঠতি বয়সী তরুণ প্রজন্মকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে ব্যাপক সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









