বাংলাদেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান।
বুধবার ( ৩০ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেন তিনি। এছাড়াও প্রতিমন্ত্রী নোম্যান্সল্যান্ড এবং বেনাপোল কাস্টমস ইমিগ্রেশান এলাকা ঘুরে নিরাপত্তা ব্যবস্থা, যাত্রী সেবার মান ও ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নান, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও বেনাপোল স্থলবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এরপর তিনি বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম আরও গতীশীল করা এবং ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্যের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সভাকক্ষে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বেনাপোল স্থলবন্দরের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা জোরদার, ইমিগ্রেশন ও অভিগমন প্রক্রিয়া সহজীকরণের উপর তাগিদ দেন।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মো. রুহুল আমিন জানান, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান আকস্মিকভাবে বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে আসেন ও তিনি স্থলবন্দরের বিভিন্ন শেড ও পণ্য লোড আনলোড প্রক্রিয়া ঘুরে ঘুরে দেখেন। এ সময় তিনি স্থলবন্দরের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









