নাটোরের নলডাঙ্গা এলাকায় জেলের বড়শিতে ধরা পড়েছে ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির চিতল মাছ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সোনাপাতিল এলাকায় বারনই নদে বাঙ্গাল খলসি গ্রামের এক জেলের টানা বড়শিতে চিতল মাছটি ধরা পড়ে। বিশাল আকৃতির এ চিতল মাছটি নদীর পাড়ে আনার পর তা এক নজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা। সেখানে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
জানা যায়, বুধবার নলডাঙ্গা উপজেলার বাঙ্গাল কলসি হালদারপাড়া গ্রামের এক জেলে টানা বড়শিতে মাছটি ধরা পড়ে। পরে সোনাপাতিল চারমাথা মোড়ে ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের মাছটি বিক্রির জন্য ৮৫০ টাকা কেজি দরে ১১ হাজার ৪৭৫ টাকায় কিনে নেন পশ্চিম সোনাপাতিল গ্রামের কয়েকজন ব্যক্তি।
স্থানীয়রা জানান, তাদের জীবনে বারনই নদীতে এত বড় চিতল মাছ আগে দেখেননি। তবে জেলের নাম জানা যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









