হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় চলছে প্রতিমা তৈরি রঙ তুলির কাজ। দুর্গাপূজার পক্ষকাল বাকি থাকলেও পাল পাড়াতে দিন-রাত সমানতালে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।
ভাঙ্গুড়া উপজেলার পালপাড়ায় দেখা যায়, খড়, কাঠ, সুতা ও মাটি দিয়ে নিপুণ হাতে প্রতিমা তৈরি করছেন কারিগরেরা। কেউ তৈরি করছেন প্রতিমার কাঠামো, কেউ মাটি দিয়ে ফুটিয়ে তুলছেন দেবদেবীর অবয়ব কেউ বা আবার রংতুলির আচরে দেবীকে শৈল্পিক কারুকাজে ফুটিয়ে তুলতে ব্যস্ত। পুরুষদের পাশাপাশি পরিবারের নারী ও শিশুরাও প্রতিমা তৈরির কাজে সহযোগিতা করছেন।
ভাঙ্গুড়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা ,হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যের সভাপতি, টিভি শিল্পী নির্মল কুমার রায় এদিনকে জানান, ভাঙ্গুড়া উপজেলায় সর্বমোট ২১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার প্রস্তুতি শারদীয় দুর্গাপূজার মহালয়া মহাপঞ্চমী, মহাষষ্ঠী, মহাসপ্তমী মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমীর দিন শঙ্খনাদ, উলুধ্বনি, ঢাকঢোলের বাদ্য আর অশ্রুভেজা ভক্তির আবহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। আশা করছি শান্তপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









