চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু সিদ্দিকসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ। এরআগে দুপুরে আবু সিদ্দিককে (৭০) শহরের বাসস্ট্যান্ড এলাকা গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলো- চন্ডিপুর গ্রামের তরিবত মন্ডলের ছেলে আবু সিদ্দিক (৭০), রবি হালদারের ছেলে লক্ষন (৩৮), সেলিমউদ্দিনের ছেলে ফিরোজ হোসেন (১৯), হারুন অর রশিদের ছেলে ফরহাদ হোসেন (১৯), সঞ্জিত হালদারের স্ত্রী সোনালি হালদার (৩০), সঞ্জয় হালদারের স্ত্রী কনা রানী ২৫), মো. খোকনের স্ত্রী নাসিমা বেগম (৪০), সদর মন্ডলের ছেলে আলম বাদশা (৫৫) ও হরেন হালদারেন ছেলে ফুলন হালদার (৩২)।
দর্শনা থানার এস আই মোল্লা আরিফুল ইসলাম জানান, বুধবার রাতে কয়েকজন ব্যক্তি সন্দেহজনকভাবে অবস্থান করার খবর পেয়ে অভিযান চালিয়ে চন্ডিপুর গ্রামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু সিদ্দিককে (৭০) আটক করে পুলিশ। এসময় কয়েকজন নারী- পুরুষ পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। আবু সিদ্দিক হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। পরে রাতেই পুলিশ ৮ জনকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আসামি ছিনিয়ে নেওয়া ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়। ওই মামলায় আবু সিদ্দিককেও আসামি করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









