সিলেটের মুরাদপুর বাইপাস এলাকায় শব্দ ও বায়ুদূষণের দায়ে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ১৬টি হাইড্রোলিক হর্ন জব্দ এবং একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান আল মামুন প্রসিকিউশন প্রদান করেন। এসআরবি-৯-এর একটি দল অভিযানে সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, শব্দদূষণকারী এবং উচ্চ শব্দ সৃষ্টিকারী অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। একই সঙ্গে বায়ুদূষণ, পাহাড়-টিলা কাটা, অবৈধ ইটভাটা ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









