দিনাজপুরের চিরিরবন্দরে নজরুল বর্ষ পালন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা। তিনি নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রায়হান আলী, কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী, চিরিরবন্দর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুফিয়া বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিউল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক মো. আতোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, নজরুল পাঠাগারের সভাপতি রইসুল আজম ও চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে ইমরুন নাহারের সঞ্চালনায় উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সংগীতশিল্পী ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









