মৌলভীবাজারের বড়লেখায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে ২৫০ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন জলাশয়ে এসব পোনা অবমুক্ত করা হয়।
মৎস্য সম্পদের উন্নয়ন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলাশয়ে মাছের প্রাপ্যতা বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর ঢাকার সিনিয়র সহকারী পরিচালক এলিজ ফারজানা, মৎস্য অধিদপ্তর সিলেট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক আল মিনান নুর, মৌলভীবাজারের জেলা মৎস্য কর্মকর্তা ড. আরিফ হোসেন, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজ, ভেটেরিনারি সার্জন ডা. উজ্জ্বল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলামসহ সংশ্লিষ্ট সুফলভোগী সদস্যরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









