কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ১৫ লাখ ২৪ হাজার ৪৭৫ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২ অক্টোবর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশ্রায়ন, চরচিলমারী ও জামালপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ২ হাজার ৯৬৯ পিস ডেক্সামেথাসন, ১ হাজার ৯৯৬ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৮ বোতল ভারতীয় মদ ও ৩৪৫ প্যাকেট পাতার বিড়ি।
এর মধ্যে মুন্সিগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে প্রায় ৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা মূল্যের ইস্কাফ সিরাপ ও ট্যাবলেট, ডিগ্রিরচর এলাকা থেকে প্রায় ৬ লাখ ৬ হাজার ৯৭৫ টাকা মূল্যের ট্যাবলেট ও পাতার বিড়ি এবং পাকুড়িয়া সীমান্ত এলাকা থেকে ১২ হাজার টাকা মূল্যের ৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ কামাল রনি জানান, সীমান্ত দিয়ে মাদকসহ অবৈধ পণ্য চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









