গাজীপুরে মহানগরীর ডেগেরচালা এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানার গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে ডেগেরচালা এলাকার মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
ঢাকা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহ উদ্দিন আহমেদ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও ৪টি ইউনিট যুক্ত হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে কারখানা এলাকায় শ্রমিক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করায় আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়া ঠেকানো সম্ভব হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের সূত্রপাতের পরপরই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করা হয়। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর কারখানার ভেতরে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা যাচাই করা সম্ভব হবে।
এদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্তের মধ্যেমে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে বলে জানান ঢাকা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহ উদ্দিন আহমেদ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









