ভোলার লালমোহনের পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘লালমোহন রিপোর্টার্স ইউনিটি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় লালমোহন রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. জসিম জনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ দুলালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আমজাদ হোসেন খান, মাহমুদ হাসান লিটন, ইউসুফ আহমেদ, এম আর পারভেজ, ইয়াছিন সিরাজী, শাহ আব্দুল মোতালেব প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে লালমোহন রিপোর্টার্স ইউনিটির ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, সভাপতি মো. জসিম জনি, সিনিয়র সহ-সভাপতি ইউসুফ আহমেদ, সহ-সভাপতি মো. নাঈমুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান পিন্টু, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান পারভেজ, অর্থ ও প্রচার সম্পাদক শাহ আব্দুল মোতালেব, নির্বাহী সম্পাদক মো. আমজাদ হোসেন খান, মাহমুদ হাসান লিটন, মো. শহিদুল ইসলাম হাওলাদার, মাকসুদ উল্লাহ।
উল্লেখ, গত ৭ সেপ্টেম্বর উপস্থিত সদস্যদের ভোটের মাধ্যমে লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









