রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্য গুরুতর আহত

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৯ পিএম

আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৪ পিএম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্য গুরুতর আহত

গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ সদস্য হলেন মোঃ হাবিব। তিনি পুলিশের ঢাকা রেঞ্জে উপপরিদর্শক হিসেবে কর্মরত।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ৪ নম্বর লাইনে ঢাকাগামী চাপাই এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. কাইয়ুম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনের নিচে পড়ে ওই পুলিশ সদস্য আহত হন। ঘটনার পর স্টেশনে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন।
বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.