‘শিক্ষিত মেয়ে, সমৃদ্ধ দেশ’—এই প্রত্যয়ে বরগুনা সদর উপজেলায় মেধাবী ও সুবিধাবঞ্চিত ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে এ বাইসাইকেল বিতরণ করা হয়। দূরবর্তী এলাকা থেকে বিদ্যালয়ে যাতায়াতকারী ছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত ও যাতায়াত সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, বাইসাইকেল পাওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতের সময় ও খরচ কমার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ আজিজ বলেন, মেয়েদের শিক্ষার সুযোগ আরও সহজ ও নিরাপদ করতে উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









