রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার হাত-পা বিচ্ছিন্ন

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম

আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম

ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার হাত-পা বিচ্ছিন্ন

পুলিশ কর্মকর্তা মো. হাবিব

গাজীপুরের জয়দেবপুর জংশন এলাকায় ট্রেনের নিচে পড়ে পুলিশ কর্মকর্তা মো. হাবিবের (৪০) হাত-পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত কর্মকর্তা গাজীপুর জেলা পুলিশ লাইনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত রয়েছেন।

প্রতক্ষদর্শীরা জানায়, সাড়ে ১১টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের ৪ নম্বর লাইনে ঢাকাগামী চাপাই এক্সপ্রেক্স ট্রেনটি প্রবেশ করছিল। এসময় রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন ওই পুলিশ কর্মকর্তা। অসাবধানতাবশত তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে তার ডান হাত ও ডান পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আলি জানান, মো. হাবিব সকালে অফিসের কাজে গাজীপুর শহরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলেন। কাজ শেষে পুলিশ লাইনে ফেরার পথে জয়দেবপুর জংশন এলাকায় রেললাইন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রেলওয়ে পুলিশের সহায়তায় গাজীপুর শহরের তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিমুল/গাজীপুর/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.