দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে সাইদুর রহমান অমল (৩৮) নামে এক চোরের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ভোরে পার্বতীপুর পৌর শহরের জাহানারাবাদ কেরুরমোড় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুর পার্বতীপুর পৌর শহরের ইব্রাহিম নগর এলাকার বাবু হোসেনের ছেলে।
পার্বতীপুর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক মানিক চন্দ্র রায় জানান, বুধবার ভোরে পৌরসভার নয়াপাড়ায় কয়েকজন বিদ্যুতের তার চুরি করতে উঠে। এ সময় সাইদুর রহমান বিদ্যুতের তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। এ সময় সাইদুর রহমানের সহযোগীরা পালিয়ে যায়।
পরে সকালে স্থানীয়রা ধান ক্ষেতে সাইদুর রহমানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুদ জানান, নিহত সাইদুর রহমান একজন নেশাগ্রস্ত ব্যক্তি ছিলেন। সাইদুর রহমান চুরি করতো। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









