বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে শ্রমিক অধ্যুষিত এলাকায় কোনো বাড়িওয়ালা যেন ঘরভাড়া বৃদ্ধি করতে না পারে এজন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে সাভার পৌরসভায় চলমান শ্রমিক আন্দোলন নিরসনে গার্মেন্টস শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘‘কেউ যদি বাড়ি ভাড়া বৃদ্ধি করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
তিনি বলেন, ‘‘মালিকপক্ষ এবং শ্রমিকদের মাঝে সমঝোতা হচ্ছে বেতন বাড়ানো নিয়ে, তাই কোনো বাড়িওয়ালা ঘরভাড়া বাড়াতে পারবেন না।’’
তিনি আরো বলেন, ‘‘গোপালগঞ্জে যারা নাশকতা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের নির্দেশে শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে আন্দোলন হচ্ছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি।
এসময় স্থানীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক মিস ফরিদা খানম ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








