লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ ফারজানা আক্তারের সাথে স্হানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে ইউএনও’র সভাপতিত্বে পাটগ্রাম উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে এ সভার আয়োজন করা হয়।
এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা প্রশাসন থেকে এক চিঠির মাধ্যমে পাটগ্রাম উপজেলার আইনশৃঙ্খলা, সরকারি সেবা সহজীকরণ এবং উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের গতি বাড়াতে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছিল।
উক্ত সভায় পাটগ্রাম প্রেস ক্লাব, পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ প্রেস ক্লাব, পাটগ্রাম সাংবাদিক ইউনিয়ন, ক্রাইম রিপোর্টার্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত সাংবাদিকরা পাটগ্রাম উপজেলার যানজট, বাল্যবিবাহ, মাদক নিয়ন্ত্রণ, ক্যাসিনো, অবৈধ বোমা মেশিন, বুড়িমারী-লালমনিরহাট মহাসড়ক সমস্যা,সীমান্ত সমস্যা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে মানোন্নয়নসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
নতুন উপজেলা নির্বাহী অফিসার মিজ ফারজানা আক্তার বিষয়গুলো গুরুত্ব সহকারে শোনেন এবং উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









