ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আলহেরা একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মাজিদের দীর্ঘ শিক্ষকতা জীবনের সমাপ্তি উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হক শামীম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৬ আসনের জাতীয় সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মুহাম্মদ কামরুল হাসান মিলন।
বিদায়ী বক্তব্যে আব্দুল মজিদ বলেন, ‘‘মহান আল্লাহতালার ইচ্ছায় প্রতিষ্ঠানকে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে।’’ এ সময় তিনি বিদ্যালয়ে প্রতিষ্ঠাকলীন সময়ে অবদান রাখা ব্যক্তিদের স্মরণ করেন।
বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া এবং আল ইহসান ট্রাস্টের সদস্য মো. মাহবুবুর রশিদ ফারাজী।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সদস্য আলহাজ্ব আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুস শিকদার, মোয়াজ্জেম হোসেন হুমায়ুন, মনাকষা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জালাল উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদুর রহমান তালুকদার, আলম এশিয়া পরিবহনের সভাপতি এসএম শাজাহান, প্রধান শিক্ষকের সন্তান আব্দুল্লাহ আল মুস্তহিদ, পত্র বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম খান,মনোয়ার হোসেন খান, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য আলামিন সাদাত, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো আলী হোসেন এবং আরও বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাকির হোসেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









