প্রযুক্তিনির্ভর কার্যক্রম ও পুলিশের পেশাদার প্রচেষ্টায় চাঁপাইনবাবগঞ্জে হারিয়ে যাওয়া ৩০টি মোবাইলফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব ফোন তুলে দেওয়া হয়।
জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।
উল্লেখ্য জেলা পুলিশ সূত্রে জানা গেছে, হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে সংশ্লিষ্ট থানাগুলোর পুলিশ সদস্যরা প্রযুক্তির সহায়তায় কার্যক্রম পরিচালনা করেন। তাদের আন্তরিকতা, পেশাদারিত্ব ও নিরলস প্রচেষ্টায় মোট ৩০টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধার হওয়া মোবাইল ফোনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ১৫টি, শিবগঞ্জ থানার ৬টি, গোমস্তাপুর থানার ২টি এবং নাচোল থানার ৭টি রয়েছে। সব মিলিয়ে উদ্ধার করা হয়েছে ৩০টি মোবাইল ফোন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









