রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি, ক্রেতাদের অসন্তোষ

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১১ পিএম

আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১১ পিএম

নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি, ক্রেতাদের অসন্তোষ

রমজানে ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজার, মেড্ডা বাজার, ফারুকী বাজারসহ বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এসব বাজার ঘুরে দেখা যায়, লেবু ১৫০ টাকা হালি, কাঁচা মরিচ ১৬০ টাকা কেজি, বেগুন ১০০ টাকা কেজি, শসা ৯০ টাকা কেজি, কলার হালি ৫০ টাকা, আনারস ১০০ টাকা পিস, খেজুর ৩০০ টাকা থেকে শুরু করে ১,৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতারা জানান, আগের বছরগুলোর তুলনায় এবার রমজানের শুরুতেই পণ্যের দাম অস্বাভাবিক ভাবে বেড়েছে। সীমিত আয়ে রমজানের বাজার করা কঠিন হয়ে পড়েছে। অনেক পরিবার পুষ্টিকর খাবার বাদ দিয়ে কম দামের পণ্যের দিকে ঝুঁকছে, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই রমজান শুরু হওয়ায় বাজার মনিটরিং কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। সুযোগ বুঝে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় দাম বাড়াচ্ছে বলে সাধারণ মানুষের অভিযোগ।

অন্যদিকে ব্যবসায়ী ও বাজার কমিটির প্রতিনিধিদের দাবি, রমজানে চাহিদা বেড়ে যাওয়া এবং সরবরাহ তুলনামূলক কম থাকায় দাম বেড়েছে। পরিবহন খরচ ও পাইকারি বাজারের মূল্য বৃদ্ধির প্রভাব খুচরা বাজারে পড়ছে বলেও তারা জানান।

তাদের মতে, রমজানের ১০ দিন পার হলে সবজির দাম কিছুটা কমতে পারে।

ক্রেতারা এসব বক্তব্য প্রত্যাখ্যান করে বলছেন, প্রতিবছরই একই অজুহাতে দাম বাড়ানো হয়। কার্যকর তদারকি না থাকায় ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, শহরের মসজিদ রোড ও কোটরোড চারজন খেজুর ব্যবসায়ীকে রিসিট না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়মূল্যের তালিকা না থাকা এবং অতিরিক্ত দামে খেজুর বিক্রি করার অভিযোগে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, কোথাও কোনো পণ্যের অতিরিক্ত দাম নেওয়া হলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। বাজার তদারকিতে অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে।

স্থানীয়দের মতে, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যৌথ তদারকি বাড়ানো গেলে বাজারে শৃঙ্খলা ফিরবে। না হলে রমজানজুড়ে সাধারণ নেতাদের ভোগান্তি আরো বাড়বে।

মনিরুজ্জামান/ব্রাহ্মণবাড়িয়া/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.