বাগেরহাটের শরণখোলায় টিফিন টাইমে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মেধাবী শিক্ষার্থী অরিত্র মৃধা (১৩) প্রাণ হারিয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে ধানসাগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন বেড়িবাঁধে এ দূর্ঘটনা ঘটে।
সে ঐ স্কুলের সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ও পল্লীমঙলের ব্যবসায়ী খোকন মৃধার পুত্র।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানাগেছে, স্কুলের টিফিন টাইমে সাইকেলযোগে বাড়ি ফেরার পথে পিছন থেকে দ্রুত বেগে ছুটে আসা একটি মোটরসাইকেল তাকে প্রচন্ড ধাক্কা দিলে সে ছিটকে পড়ে।
গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে তার এ অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঐ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে খোঁজখবর ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









